বৃহস্পতিবার, ০৫:৩৭ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ জাতীয় দলের স্বপ্ন থেকে চট্টগ্রামের ভয়ংকর সন্ত্রাসী ডেভিড ইমন জেমিনাই অ্যাপ হালনাগাদ করল গুগল, যুক্ত হলো নতুন সুবিধা সকালে খালি পেটে অ্যালোভেরা শরবত পানের উপকারিতা

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের তাড়ে জড়িয়ে মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১৭৯ বার পঠিত

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত পরিচয়ে একজনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বৈইলারকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

আড়াইহাজার পল্লী বিদ্যুতের ডিজিএম আসাদুজ্জামান জানান, সকালে স্থানীয়রা বৈইলারকান্দি গ্রামে ভূইয়া বাড়ির রাস্তার পাশে বৈদ্যুতিক পোলের উপর অজ্ঞাত একজনকে ঝুলে থাকতে দেখেন। এ ঘটনায় আশপাশের হাজারো উৎসুক জনতা ভিড় জমায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে বৈদ্যুতিক খুটি থেকে লাশ নামিয়ে আনে।

পল্লী বিদ্যুৎ সমিতি আরো জানায়, একটি চক্র বিভিন্নস্থানে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করছে। নিহত ব্যক্তিও ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারেন।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। তবে নিহতের সাথে একটি অ্যানড্রোয়েট মোবাইল, একটি প্লাস ও একটি স্কুড্রাইভার পাওয়া যায়। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com