রবিবার, ০৮:৪৩ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

মাইলস্টোন ট্র্যাজেডি : সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৮৫ বার পঠিত

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তার জন্য সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ঢাকায় পৌঁছেছে।

গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতের দিকে তারা ঢাকায় পৌঁছান বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, চিকিৎসক দলের নেতৃত্বে রয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট চং সি জ্যাক।

ঢাকায় পৌঁছানোর পর তাদেরকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা স্বাগত জানান।

এছাড়া সিং হেলথের জ্যেষ্ঠ চিকিৎসক বিজয়া রাও, পুন লাই কুয়ান ও লিম ইউ হান জোভান আজ বুধবার ঢাকায় এসে পৌঁছাবেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে গতকাল মঙ্গলবার সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে সংবাদ সম্মেলনে এসে হাসপাতালের কমান্ডেন্ট বিগ্রেডিয়ার জেনারেল এস এম সোলায়মান বলেন, ‘সিঙ্গাপুর থেকে আসা দলটি জাতীয় বার্ন ইনস্টিটিউটে থেকে চিকিৎসা কার্যক্রম চালাবেন। এ কারণে সিএমএইচ থেকে দুই রোগীকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

এদিন জাতীয় বার্ন ইনস্টিটিউটে পরিদর্শনে এসে শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনও সিঙ্গাপুর থেকে চিকিৎসক আসার খবর দেন।

তিনি বলেন, ‘যা প্রয়োজন তাই করা হবে। যতোজনকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব হবে, ততোজনকে নিয়ে যাওয়া হবে, কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com