বৃহস্পতিবার, ০৫:৩৮ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ জাতীয় দলের স্বপ্ন থেকে চট্টগ্রামের ভয়ংকর সন্ত্রাসী ডেভিড ইমন জেমিনাই অ্যাপ হালনাগাদ করল গুগল, যুক্ত হলো নতুন সুবিধা সকালে খালি পেটে অ্যালোভেরা শরবত পানের উপকারিতা

সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১৬৪ বার পঠিত

উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় সাগরে তিন নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। আজ বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা ড. মো. আবুল কালাম মল্লিক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গভীর সঞ্চরণশীল মেঘমালার কারণে এই সতর্ক সংকেত দেওয়া হয়েছে। এই সতর্ক সংকেত আজ সকাল ১০টা থেকে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাইকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। মেঘমালার প্রভাবে উপকূলীয় জেলাগুলোসহ সমুদ্রবন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য মাছ ধরার ট্রলার ও নৌকাকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে- খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এবং রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এই সময়ে রাত এবং দিনের তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না।

facebook sharing button
twitter sharing button

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com