বুধবার, ০২:৩৩ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

অভিষেকে ম্যাচসেরা হয়ে রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার ওয়েন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৭১ বার পঠিত

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশের সবশেষ আসরে মিচেল ওয়েনের কল্যাণে চ্যাম্পিয়ন হয় হোবার্ট হারিকেনস। সেই পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ গায়ে ওঠে অস্ট্রেলিয়ার জার্সিও। আজ সোমবার সকালে প্রথমবারের মতো সেই জার্সি গায়ে মাঠে নেমেই সফল ওয়েন।

ওয়েস্ট ইন্ডিজকে আজ ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৮৯ রানে থামে ক্যারিবিয়ানরা। জবাব দিতে নেমে ৭ বল ও ৩ উইকেট হাতে রেখে জয় পায় অস্ট্রেলিয়া। ফিফটি ও একটি উইকেট নিয়ে ম্যাচসেরা হন ওয়েন।

১ ওভার বল করে ১৪ রান হজম করলেও শেই হোপের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিলেন ওয়েন। পরে ব্যাট হাতে ২৭ বলে ৬টি ছক্কার সাহায্যে করেন ৫০ রান। পুরুষ টি-টোয়েন্টিতে অভিষেকেই ম্যাচসেরা হওয়া তৃতীয় অস্ট্রেলিয়ান ক্রিকেটার ওয়েন। এর আগে এই কীর্তি ছিল রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নারের।

ব্যাট হাতে অস্ট্রেলিয়ার জয়ের আরেক নায়ক ক্যামেরন গ্রিন। ১৯০ রান তাড়া করতে নেমে এক পর্যায়ে ৭৮ রানেই ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। সেখান থেকে পঞ্চম উইকেটে ওয়েনকে নিয়ে ৮০ রান যোগ করেন গ্রিন। শেষ পর্যন্ত ২৬ বলে ৫১ রান করে আউট হন তিনি। ম্যাচে ১৭টি ছক্কা হাঁকিয়েছেন অজি ব্যাটাররা।

এর আগে ব্যাটিং করতে নেমে উইন্ডিজরা ১৮৯ রানের বড় সংগ্রহ পায় রোস্টন চেজের ঝোড়ো ফিফটিতে। ৩২ বলে ৬০ রান করেন তিনি। এছাড়া শেই হোপ ৩৯ বলে ৫৫ ও শিমরন হেটমায়ার ১৯ বলে ৩৮ রান করলে লড়াই করার মতো পুঁজি পায় ক্যারিবিয়ানরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com