শনিবার, ০৪:০১ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ৫৮ হাজার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৮৫ বার পঠিত

অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় ২ বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫৮ হাজার।সর্বশেষ একটি ব্যস্ত বাজার এবং একটি পানি বিতরণকেন্দ্রে হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার গাজা সিটির বাজারে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে বিশিষ্ট চিকিৎসক আহমেদ কান্দিলও রয়েছেন। এ ছাড়া নুসেইরাত শরণার্থী শিবিরে পানি সংগ্রহের একটি কেন্দ্রে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে।

চিকিৎসা সূত্রের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৭ জন শিশু ছিল যারা পানি সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়েছিল। হামলায় আরও কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৫৮ হাজার ২৬। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৩৮ হাজার ৫০০ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com