শনিবার, ০৪:০০ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ছয় সপ্তাহে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত ৮০০

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৮৬ বার পঠিত

ইসরায়েলি বাহিনী গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। গত ৬ সপ্তাহে ইসরায়েলি বাহিনীর গুলিতে ত্রাণের অপেক্ষায় থাকা প্রায় ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর: আল জাজিরা

এদিকে বেশ কিছু সূত্র ্জএ্নই সংবাদমাধ্যমকে জানিয়েছে, গাজা উপত্যকায় আজ শনিবার (১২ জুলাই) ভোর থেকে ইসরায়েলি বাহিনীর অভিযানে ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ছয় সপ্তাহে অবরুদ্ধ এই উপত্যকায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলের বর্বর হামলায় প্রায় ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বারবার প্রাণহানির খবর পাওয়ার পর তারা সেনাদের প্রতি নতুন নির্দেশনা জারি করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৫৭ হাজার ৭৬২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও প্রায় ১ লাখ ৩৭ হাজার ৬৫৬ জন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এরপর থেকেই গাজায় অভিযানের নামে হত্যাযজ্ঞ চালাচ্ছে দখলদার ইসরায়েল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com