সোমবার, ০৫:৩৪ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

এবার ব্যাটে-বলে ব্যর্থ সাকিব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১০৭ বার পঠিত

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে মুদ্রার অপরপিঠ দেখলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।গ্লোবাল সুপার লিগে খেলতে নেমে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক আগেরদিন ব্যাটে-বলে ঝলক দেখিয়েছিলেন। কিন্তু পরের দিনেই দুই জায়গাতেই ব্যর্থ বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

টুর্নামেন্টে প্রথম ম্যাচে ব্যাট হাতে ৫৮ রান আর বোলিংয়ে ৪ উইকেট শিকার করে দুবাই ক্যাপিটালসকে জিতিয়েছিলেন। পরের ম্যাচে তার ব্যাট-বল কোনোটাই হাসেনি, হেরেছে দলও।

গতকাল শুক্রবার রাতে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সাকিবের দুবাই ক্যাপিটালস মুখোমুখি হয় বিগ ব্যাশের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্সের। যেখানে টস হেরে আগে ব্যাট করতে নামা ক্যাপিটালস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রান তোলে। দলের পক্ষে গুলবাদিন নাইব সর্বোচ্চ ৩১ (২৭ বল) ও সেদিকউল্লাহ অটল ২৫ রান করেন। আর কেউই বলার মতো ইনিংস খেলতে না পারায় টেনেটুনে ১৪০ অতিক্রম করে দুবাই ক্যাপিটালস।

ম্যাচটিতে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে সাকিব খেলেছেন ১০ বলে মাত্র ৭ রান করেন। মোহাম্মদ নবির বলে ছয় হাঁকিয়ে পরের বলেও একই প্রচেষ্টা ছিল সাকিবের। তবে এবার ব্যাটের কানায় লেগে উড়ে গিয়ে জ্যাক দোরানের হাতে ধরা পড়ে। এরপর দুবাই ক্যাপিটালস বোলিংয়ে আক্রমণটাও শুরু করে সাকিবকে দিয়ে। বেন ম্যাকডারমটের কাছে দুটি চারের বাউন্ডারিসহ ওই ওভারে তিনি দেন ১০ রান।

পরের তিন ওভারে সাকিব তো কোনো উইকেট পাননি, এর সঙ্গে রানের গতিও থামাতে পারেননি। ৪ ওভারে তিনি খরচ করেন ৩৪ রান। দুবাই ক্যাপিটালসকেও কেউ আর পথ দেখাতে পারেনি।

১৭ ওভারেই ৭ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় হোবার্ট হারিকেন্স। তাদের পক্ষে ম্যাকঅ্যালিস্টার রাইট সর্বোচ্চ ৫০ ও ম্যাকডারমট ৪৮ রান করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com