বুধবার, ০৯:০১ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আড়িয়াল খাঁর ভাঙনে গৌরনদীতে দুই বছরে ৪০ পরিবার নিঃস্ব এক মাসে বিলীন পাঁচ বসতভিটা, ঝুঁকিতে স্কুলের সড়ক-ব্রিজ গৌরনদীতে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘ চায়না দুয়ারী’ জাল, হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য  উখিয়ায় পাহাড় কাটায় বাধা দেওয়ায় বন কর্মকর্তাদের ওপর হামলা, আহত ২ খুলনায় চাঞ্চল্যকর শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় গ্রেপ্তার ৩ দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিবর্ষণ, নিহত ১১ ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন শেখ হাসিনার কথিত প্রত্যাবর্তন নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রচারণা ভিত্তিহীন যে কৌশলে অনলাইনে যৌন নিপীড়নের ভয়ানক ফাঁদ পাতছে অপরাধীরা তেলের দাম কমল প্রজ্ঞাপন ছাড়াই বাড়তি বাসভাড়া আদায়

যাত্রাবাড়ীতে আগুন : বাবা-মায়ের পর দগ্ধ শিশুটিও মারা গেল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১২৩ বার পঠিত

যাত্রাবাড়ীর শহিদ ফারুক রোডের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিষ্ফোরনে আগুনের ঘটনায়একই পরিবারের শিশুসহ ৩ জন দগ্ধের হন। দগ্ধ বাবা-মায়ের মৃত্যুর পর তাদের ৩ বছরের শিশু সন্তান রাফিয়াও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় সে জাতীয় বার্ণ ইনিষ্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, ‘তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।’

এর আগে একই ঘটনায় চিকিৎসাধীন থেকে তার মা ইতি বেগম (৩০) ও বাবা মো. রিপন মিয়া (৪০) মারা গেছেন।

শিশুটির মৃত্যুর পর আর কেউই বেঁচে রইল না ওই পরিবারে। একে একে দগ্ধ ৩ জনই মারা গেলেন।

উল্লেখ, গত বুধবার দিবাগত রাতে যাত্রাবাড়ির শহিদ ফারুক রোডের একটি বাসায় জমা গ্যাস লিকেজ থেকে আগুনে স্বামী, স্ত্রী ও শিশু সন্তান দগ্ধ হয়েছিলেন। তাদেরকে ওই রাতেই জাতীয় বার্ণ ইনিস্টিউটে ভর্তি করা হয়েছিল। তার গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলায় বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com