রবিবার, ১১:৫৪ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আধুনিক তথ্য কমপ্লেক্সের মাধ্যমে তথ্যসেবাকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জমি জমা বিরোধ গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে: মুখ্য সচিব যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে: মুখ্য সচিব গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন জমি জমা বিরোধ গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন ডিগ্রিতে ভর্তি শুরু আজ, আবেদন করবেন যেভাবে

রংপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ৩

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

রংপুর জেলার পীরগাছায় বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে উল্টে পড়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন অন্তত ২৫ জন। তাদের মধ্যে অনেককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বুধবার (৯ জুলাই) রাত ১১টার দিকে পীরগাছা উপজেলার দেউতি সড়কের বেলতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রংপুর সিটি করপোরেশনের নজিরেরহাট এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী ৫০ থেকে ৬০ জন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলতলী এলাকায় একটি বিয়ে বাড়িতে বৌভাতে বাসে করে গিয়েছিলেন। সেখানে দাওয়াত খেয়ে ফেরার পথে পীরগাছা-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দেউতি বেলতলা বাজারে জব্বারের দোকান সংলগ্ন এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। পরে তাৎক্ষণিক এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুসহ দুজনের লাশ উদ্ধার করে। এখনও পুরোপুরি উদ্ধার কাজ শেষ হয়নি।

পীরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ আল-আমিন জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাসটি এখনো পুকুরে পড়ে আছে। অবস্থা আশঙ্কাজনক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com