বৃহস্পতিবার, ০৪:৩০ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ জাতীয় দলের স্বপ্ন থেকে চট্টগ্রামের ভয়ংকর সন্ত্রাসী ডেভিড ইমন জেমিনাই অ্যাপ হালনাগাদ করল গুগল, যুক্ত হলো নতুন সুবিধা সকালে খালি পেটে অ্যালোভেরা শরবত পানের উপকারিতা লতিফ সিদ্দিকীকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে ফলকল্যান্ড ব্যানার ও ফাইনালে মারামারি: অবশেষে আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু, যে শাস্তি হতে পারে

বাবাকে ‘হত্যা’র পর ইমামকে মাইকে প্রচার করতে বলেন ছেলে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ২১৯ বার পঠিত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাবাকে হত্যার অভিযোগে রাশেদ মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় হত্যায় ব্যবহৃত কুড়ালটি জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে বাবা আলী আজগর (৬৫)- এর লাশ উদ্ধার করেছে পুলিশ।  এর আগে গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাঁচ চারান এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, রাশেদ মানসিক ভারসাম্যহীন। রাতে সে তার বাবা আলী আজগরকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর সারা রাত লাশের পাশে বসেছিল।

এরপর সকালে স্থানীয় একটি মসজিদে গিয়ে ইমামকে বলে, ‘আমি বাবাকে হত্যা করেছি, আপনি একটু মাইকে প্রচার করেন।’ তখন স্থানীয়দের সহযোগিতায় রাশেদকে আটক করে পুলিশে খবর দেন ইমাম। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com