শনিবার, ০৫:০৩ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

লোহিত সাগরে হামলায় কার্গো জাহাজ ডুবে নিহত ৪, নিখোঁজ ১৫

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৬৯ বার পঠিত

লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী জানিয়েছে, ‘এটারনিটি সি’ নামে ওই জাহাজ থেকে ছয়জনকে উদ্ধার করা গেলেও কমপক্ষে চার নাবিক নিহত হয়েছেন এবং এখনো ১৫ জন নিখোঁজ রয়েছেন।
লাইবেরিয়ান পতাকাবাহী ও গ্রিক মালিকানাধীন জাহাজটি গত সোমবার হুথিদের চালানো একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। বুধবার জাহাজটি সম্পূর্ণরূপে ডুবে যায়।

বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।

‘এটারনিটি সি’ সুয়েজ খালের দিকে যাচ্ছিল। এতে হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করেছে হুথিরা, যেখানে জাহাজের ওপর বিস্ফোরণ ও তাতে আগুন লাগার দৃশ্য দেখা যায়।

হুথিদের দাবি, জাহাজটি ইসরায়েলের দিকে যাচ্ছিল এবং গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিবাদে তারা হামলাটি চালিয়েছে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তারা জাহাজের ক্রুদের উদ্ধারে সহায়তা করেছেন এবং চিকিৎসা দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন।

তবে যুক্তরাষ্ট্রের ইয়েমেন মিশন অভিযোগ করেছে, হুথিরা জাহাজ থেকে বেঁচে যাওয়া অনেক ক্রু সদস্যকে অপহরণ করেছে এবং তাদের নিরাপদে ও নিঃশর্ত মুক্তি দাবি করেছে।

ইউরোপীয় বাহিনীর ‘অপারেশন অ্যাস্পিডিস’ জানায়, জাহাজের ২২ সদস্যের ক্রু ও তিন সদস্যের নিরাপত্তা দলের মধ্যে পাঁচজন ফিলিপাইনের ও একজন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। সূত্র: আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com