শনিবার, ০৫:০৪ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ভারতের গুজরাটে সেতু ধসে নিহত ৯

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১১২ বার পঠিত

ভারতের গুজরাটের ভদোদরা জেলার পদরা তালুকায় গম্ভীরা-মুজপুর সেতুর একটি অংশ ধসে পড়ে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় মহিসাগর (মাহি) নদীতে পড়ে যায় অন্তত চারটি গাড়ি। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই সময় সেতুটি দিয়ে দুটি ট্রাক, একটি বোলেরো এসইউভি (জিপের মতো বড় গাড়ি) ও একটি পিকআপ ভ্যান পার হচ্ছিল। হঠাৎ বিকট শব্দ করে সেতুর একটি অংশ ভেঙে পড়ে এবং গাড়িগুলো নদীতে তলিয়ে যায়।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়রাও তাতে যোগ দেন। এখন পর্যন্ত তিনজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই এলাকাটি ঘিরে ফেলে প্রশাসন। শুরু হয়েছে ঘটনার কারণ অনুসন্ধান।

স্থানীয়দের অভিযোগ, গম্ভীরা সেতুটি বহুদিন ধরে অবহেলায় ছিল। এই সেতু মধ্য গুজরাটের আনন্দ, ভদোদরা, ভরুচ ও অঙ্কলেশ্বরের যাত্রী ও পণ্য পরিবহনের অন্যতম প্রধান পথ হলেও দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে ছিল ঝুঁকিপূর্ণ।

এক বাসিন্দা জানান,“সেতুটি শুধু দুর্ঘটনার জন্যই নয়, আত্মহত্যার ক্ষেত্র হিসেবেও কুখ্যাত ছিল। আমরা অনেকবার জানালেও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি।

ঘটনার পর কংগ্রেস নেতা অমিত চাভদা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, আনন্দ ও ভদোদরা জেলার মধ্যে সংযোগকারী গম্ভীরা সেতু ধসে গেছে। বহু গাড়ি নদীতে পড়ে গেছে, বহু প্রাণহানির আশঙ্কা। দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করতে হবে এবং বিকল্প যাতায়াত ব্যবস্থা নিতে হবে।

ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা এখনো নদীতে তল্লাশি চালাচ্ছেন। দুর্ঘটনায় পড়া যানবাহন উদ্ধারে আনা হয়েছে ক্রেন। প্রশাসন জানিয়েছে, এ ঘটনার পর ওই অঞ্চলের অনুরূপ সেতুগুলোর কারিগরি পরিদর্শন ও নিরাপত্তা নিরীক্ষা (সেফটি অডিট) শুরু করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com