সোমবার, ০৫:৩৪ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

একশ’ রানে শ্রীলঙ্কার ৩ উইকেট নিল বাংলাদেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১১৪ বার পঠিত

মাদুশকার বিদায়ের পর কুশলের সাথে বড় জুটির দিকে এগিয়ে যাচ্ছিলেন নিশাঙ্কা। ১৫তম ওভারে নিশাঙ্কাকে ফিরিয়ে এই জুটি ভাঙ্গেন তানভীর। এরপর সেট ব্যাটার কামিন্দু মেন্ডিসকে শ্রীলঙ্কার ঠিক ১০০ রানে ফিরিয়েছেন মেহেদী মিরাজ।

শ্রীলঙ্কা ২৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৮ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা কুশল মেন্ডিস ৪৯ রান করেছেন। তার সঙ্গী অধিনায়ক চারিথা আশালঙ্কা।

তানভীর-মিরাজের উইকেট: প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়া নিশাঙ্কা ৪৭ বলে ৩৫ রান করে তানভীরের বলে ফিরে যান। তার বিদায়ে ভাঙে ৫৬ রানের জুটি। ১৬ রান করা কামিন্দু মেন্ডিসকে লেগ বিফোর করেছেন মিরাজ।

তানজিম সাকিবে প্রথম সাফল্য বাংলাদেশের: চতুর্থ ওভারের প্রথম বলেই উইকেট পেলেন তানজিম সাকিব। তার বলে  স্টাম্পের বাইরের বলে এজ হয়ে প্রথম স্লিপে নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দেন মাদুশকা। ৬ বলে ১ রানে ফিরলেন লঙ্কান ওপেনার। তিনে নেমেছেন কুশল মেন্ডিস। ৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২১ রানে ব্যাট করছে বাংলাদেশ। ৮ রানে কুশল ও ১১ রানে আছেন নিশাঙ্কা।

তাসকিনকে নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ: প্রথম দুই ওয়ানডে শেষে বাংলাদেশ ও শ্রীলঙ্কার চলমান সিরিজ ১-১ সমতায় রয়েছে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। অর্থাৎ, বাংলাদেশ আগে ফিল্ডিং করবে। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় ম্যাচটি শুরু হবে।

আগের ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। হাসান মাহমুদের পরিবর্তে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। সিরিজের প্রথম ওয়ানডেতে ৪৭ রানে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে বিশ্রামে ছিলেন তাসকিন।

আরেকটি পরিবর্তন করতে হওয়ার শঙ্কা ছিল। কলম্বোতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় মাংসপেশিতে চোট পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। পুরোপুরি ফিট হয়ে তিনি খেলতে পারবেন কি না, এ নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত ম্যাচের আগে ফিটনেস টেস্ট পার হয়েই একাদশে ঢুকেছেন শান্ত। শ্রীলঙ্কার একাদশে কোনো পরিবর্তন নেই।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কা একাদশ : নিশান মাদুশকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুষ্মন্ত চামিরা ও আসিথা ফার্নান্দো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com