শনিবার, ০৬:১১ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ইরান নতুন স্থানে পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারে: ট্রাম্প

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৮৪ বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান নতুন স্থানে পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারে। হামাস মার্কিন মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি ‘ইতিবাচক মনোভাব’ নিয়ে সাড়া দিয়েছে এবং তিনি বিশ্বাস করেন যে আগামী সপ্তাহে একটি চুক্তি হতে পারে। খবর: আল জাজিরা।

সাংবাদিকদের সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে কথা বলার সময় ট্রাম্প বলেন, গত মাসে মার্কিন হামলার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি ‘স্থায়ীভাবে’ পিছিয়ে গেছে। তবে তিনি বিশ্বাস করেন যে তেহরান নতুন স্থানে তার কর্মসূচি পুনরায় শুরু করতে পারে।

তিনি আরও বলেন, ‘ইরান তার পারমাণবিক কর্মসূচি পরিদর্শনের অনুমতি দিতে বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হয়নি।’

এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর দাবি করেছে, সম্প্রতি ইরানের পরমাণু স্থাপনায় চালানো মার্কিন হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি ‘এক থেকে দুই বছর পেছাতে বাধ্য হয়েছে’।

যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে দাবি করেছিলেন, ইরানের পরমাণু সক্ষমতা ‘অভূতপূর্বভাবে ধ্বংস’ করা হয়েছে।

এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র শন পারনেল বলেন, আমাদের গোয়েন্দা বিশ্লেষণে দেখা যাচ্ছে, ইরানের কর্মসূচি কমপক্ষে এক থেকে দুই বছর পেছানো গেছে। তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।

ট্রাম্প অবশ্য একাধিকবার বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করা হয়েছে। তবে কিছু মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়, মূল উপাদানগুলো অক্ষত থাকায় কর্মসূচিটি কেবল ‘কয়েক মাসের জন্য বিলম্বিত’ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com