সোমবার, ০৫:৪৩ পূর্বাহ্ন, ২৭ জুলাই ২০২৬, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যারা ‘ক্রসফায়ারে’ একরামুল হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল কোনো বাধা ছাড়াই দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বাস রুটে আসছে বড় পরিবর্তন সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আন্দোলন সফল, এবার কি ভোটের রাজনীতিতে নামবে ‘ককরোচ জনতা পার্টি’

পদবঞ্চিতদের আন্দোলন অব্যাহত, স্থবির চবি ক্যাম্পাস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ২৫৩ বার পঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে রাখার দাবিতে আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছে পদবঞ্চিতরা। এতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কার্যত অচল হয়ে আছে।

আন্দোলনরত ছাত্রলীগকর্মী মোহাম্মদ দেলোয়ার বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। শাটল ট্রেন ও বাস বন্ধ থাকবে।’

এদিকে, বিশ্ববিদ্যালয়ের পরিবহন শহরের উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় পরিবহন দপ্তরের প্রশাসক এস এম মোয়াজ্জম হোসেন। তিনি জানান, নিরাপত্তার কারণে বাস বন্ধ রাখা হয়েছে। শাটল ট্রেনও বন্ধ রয়েছে।

ষোলোশহর রেলওয়ে স্টেশন মাস্টার এস এম ফখরুল আলম জানান, বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি দিলে শাটল ট্রেন চলাচল শুরু করা হবে।

গত রোববার মধ্যরাতে চবি শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটি ঘোষণার পর পরই পদ বাণিজ্য ও অছাত্রদের রাখার অভিযোগে এনে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে পদবঞ্চিতরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com