বুধবার, ০২:৫৪ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

কফি খাচ্ছিলেন তাসকিন, এসে দেখেন ৫ উইকেট নেই

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৭৯ বার পঠিত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথমটিতে শ্রীলংকার বিপক্ষে ৭৭ রানে হেরেছে বাংলাদেশ। অথচ ভালো শুরুর পরও হঠাৎ ধসে পড়ে টাইগার ব্যাটিং লাইনআপ। দলীয় ৯৯ রানে রান আউটে বিদায় নেন নাজমুল হোসেন শান্ত, এরপর মাত্র ৫ রানের ব্যবধানে পড়ে যায় আরও ৭ উইকেট। ১০৫ রানে ৮ উইকেট হারানো দলের আর ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল না।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভিন্ন এক অভিজ্ঞতার কথা জানান পেসার তাসকিন আহমেদ। বলেন, ‘ক্রিকেটের অনিশ্চয়তা আবারও চোখে পড়ল। আমি ড্রেসিংরুমে বসে কফি খাচ্ছিলাম, হঠাৎ দেখি ৫ উইকেট পড়ে গেছে! এটা কেউই আশা করেনি। তবে আমরা আশা করছি, পরের ম্যাচে ভালোভাবে ঘুরে দাঁড়াব। সবাই ভুল থেকে শিখছে, কিন্তু সত্যি বলতে ভালো লাগেনি এমন হার।’

তিনি আরও বলেন, ‘এক ওভারে দুই সেট ব্যাটার আউট হয়ে যাওয়ার পর কিছুটা প্যানিক সৃষ্টি হয়েছিল। সেখান থেকেই চাপের মধ্যে পড়ে খেলোয়াড়রা যেভাবে আউট হয়েছে, তা সত্যিই অপ্রত্যাশিত। আমরা এমন বাজে দল না যে, এইভাবে হুড়মুড় করে ভেঙে পড়ব।’

তবে হতাশার মাঝেও আশাবাদী তাসকিন। বলেন, ‘সবার সামর্থ্য আছে। আজকের ধসই হারের কারণ। আমরা কঠোর পরিশ্রম করছি, সামনে ভালো কিছু আসবেই ইনশাআল্লাহ। কারণ স্বপ্ন দেখা ছাড়া তো এগোনো যায় না। আপনারা দোয়া করবেন আমাদের জন্য।’

এই হারের পর সিরিজে পিছিয়ে পড়ল বাংলাদেশ। তবে দলের প্রত্যাশা, দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে ঘুচিয়ে দেবে প্রথম ম্যাচের হতাশা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com