বৃহস্পতিবার, ০৫:১৬ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

‘ঝুলন্ত মরদেহ’ উদ্ধারের গুঞ্জন, জবাব দিলেন মাহিয়া মাহি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৭৬ বার পঠিত

দেশের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। রুপালি পর্দায় নায়িকা থেকে বাস্তবের নায়িকা হতে নিজেকে জড়িয়েছিলেন রাজনীতিতে। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এই অভিনেত্রী।

এরই মধ্যে হঠাৎ করে মাহিয়া মাহির একটি সংবাদ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সম্প্রতি ‘বাংলাদেশী অভিনেত্রী মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার’ শীর্ষক দাবিতে কিছু পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে মাহিয়া মাহির বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে গতকাল মধ্যরাতে নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দেন। তাতে তিনি লিখেছেন, ‘আমি আছি, মরি নাই রে ভাই।’ তার এই স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

প্রায় এক বছর হলো মাহিকে আর বড় পর্দায় দেখা যাচ্ছে না। ব্যক্তিগত জীবন ও নতুন পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার কারণে খানিকটা অন্তরালেই রয়েছেন তিনি। তবে ফেসবুকে সক্রিয় থাকার কারণে বিভিন্ন সময় আলোচনায় থাকেন এই জনপ্রিয় নায়িকা।

গুজবের বিরুদ্ধে সরাসরি মুখ খুলে মাহি স্পষ্টভাবে জানিয়ে দেন, তিনি সুস্থ আছেন এবং এমন বিভ্রান্তিকর খবর যেন কেউ বিশ্বাস না করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com