সোমবার, ০৯:৩৮ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

পিরোজপুরে দুজনকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৮৩ বার পঠিত

পিরোজপুরে পারিবারিক বিরোধের জেরে দুইজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ জুন) রাতে ইন্দুরকানী উপজেলার চর বলেশ্বর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চণ্ডিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম ও তার ভাবি মৌকলি বেগম।

শহিদুলের স্ত্রী রেহানা জানান, রাতে প্রতিবেশী ইউনুসসহ হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তাদের বাড়িতে এসে অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপানো হয় শহিদুল, মৌকলি ও রেহানাকে। এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান শহিদুল ও তার ভাবি। গুরুতর আহত রেহানাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, পার্শ্ববর্তী বাড়ির সাথে পরিবারিক বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com