বুধবার, ০৩:৩৬ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

‘কাঁটা লাগা’খ্যাত অভিনেত্রী শেফালি মারা গেছেন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১০০ বার পঠিত

মাত্র ৪২ বছরে মারা গেলেন বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালা। ২০০২ সালের পপ মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’ গানে নেচে ঝড় তুলেছিলেন তিনি। হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে জানিয়েছেন চিকিৎসকরা। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মুম্বাইয়ের কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

শেফালি সব মিলিয়ে ৩৫টি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন। ২০০৪ সালে ‘মুঝসে শাদি করোগি’ ছবিতে অভিষেক হয় তার। তবে ক্যামিও চরিত্রে ছিলেন তিনি।

শেফালি ২০০২ সালে বিয়ে করলেও সেই দাম্পত্য সুখের হয়নি। ২০০৯ সালে স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ আনেন তিনি। এরপর তাদের বিচ্ছেদ হয়ে যায়। তারপর থেকে অন্তরালেই ছিলেন। বেশ কয়েক বছর পর প্রেমিক পরাগ ত্যাগীর সঙ্গে জুটি বেঁধে ‘নাচ বালিয়ে’-এর পঞ্চম সিজনে অংশগ্রহণ করেছিলেন। ২০১৪ সালে বিয়েও করেছেন তারা। ওভারনাইট সেনসেশন শেফালিকে নিয়ে সেই সময়ও উন্মাদনা কম হয়নি। তবে সবটাই ‘কাঁটা লাগা’-র দৌলতে।

এরপর ‘বিগ বস্ ১৩’-এ প্রতিযোগী ছিলেন শেফালি। সেটা নিয়ে ফের চর্চায় আসেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com