বৃহস্পতিবার, ০৯:২০ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

পেরুতে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১৯৮ বার পঠিত

পেরুতে সোমবার মাঙ্কিপক্সে আক্রান্ত এক রোগী মারা গেছেন। দেশটিতে এ রোগে আক্রান্ত এটি প্রথম মৃত্যুর ঘটনা। এদিকে এ পর্যন্ত পেরুতে ৩ শ’রও বেশি মানুষ এ রোগে সংক্রমিত হয়েছেন। স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা একথা জানিয়েছেন।

লিমায় দোস ডি মায়ো হাসপাতালের পরিচালক এডুয়ার্দো ফরফান বলেন, ‘মারা যাওয়া ব্যক্তি রোগী ছিলেন। মাঙ্কিপক্সে মারাত্মকভাবে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে এসেছিলেন। এইচআইভি/এইডস’র চিকিৎসা বন্ধ করে দেয়ার পর তার স্বাস্থ্য একেবারে দুর্বল হয়ে পড়ে।’

ফরফান বলেন, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে শরীরে পচন ধরে ৪৫ বছর বয়সী এ ব্যক্তি মারা যান।

পরিচালক বলেন, অন্যান্য শারীরিক জটিলতাসহ মাঙ্কিপক্সে মারাত্মকভাবে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

তিনি জানান, তার হাসপাতালে প্রতিদিন মাঙ্কিপক্সে আক্রান্ত প্রায় আট বা নয়জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, গত মে মাসে আফ্রিকার বাইরে প্রথম মাঙ্কিপক্সের সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বব্যাপী ১৮ হাজারের বেশি মানুষ এ রোগে আক্রান্ত হয়েছেন।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com