বৃহস্পতিবার, ০৪:৩১ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ জাতীয় দলের স্বপ্ন থেকে চট্টগ্রামের ভয়ংকর সন্ত্রাসী ডেভিড ইমন জেমিনাই অ্যাপ হালনাগাদ করল গুগল, যুক্ত হলো নতুন সুবিধা সকালে খালি পেটে অ্যালোভেরা শরবত পানের উপকারিতা লতিফ সিদ্দিকীকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে ফলকল্যান্ড ব্যানার ও ফাইনালে মারামারি: অবশেষে আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু, যে শাস্তি হতে পারে

ওসমানী মেডিকেলের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ২৫২ বার পঠিত

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের আন্দোলন মঙ্গলবার দুপুর স্থগিত করা হয়েছে। ক্যাম্পাসে ঢুকে দুই শিক্ষার্থীর ওপর হামলার প্রেক্ষাপটে এই আন্দোলন শুরু হয়েছিল।

একটি সূত্র জানায়, সোমবার (১ আগস্ট) দিনগত রাত আড়াইটার পর এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থী, কলেজ প্রশাসন ও সিলেট মহানগর আওয়ামী লীগ নেতাদের মধ্যে আলোচনার পর মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার এ ঘোষণা আসে।

এর আগে হামলার ঘটনায় দু’জনকে আটক করে পুলিশ। সোমবার (১ আগস্ট) দিনগত রাত একটায় এতথ্য জানান সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ। তিনি সংবাদমাধ্যমকে বলেন, এ ঘটনায় আমরা দু’জনকে আটক করেছি। জড়িত অন্য হামলাকারীদের গ্রেফতারে পুলিশ মাঠে রয়েছে।

আটককৃতরা হলেন, নগরের কাজলশাহ এলাকার আবদুল হান্নানের ছেলে এহসান আহম্মদ (২২) ও মুন্সিপাড়ার মৃত রানা আহমদের ছেলে মো. সাহিদ হাসান রাব্বি (২৭)।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com