বৃহস্পতিবার, ০৮:২৫ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

মাধ্যমিক বিদ্যালয় খুলছে আজ, প্রাথমিক খুলবে মঙ্গলবার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১০১ বার পঠিত

ঈদুল আজহা ও গ্রীষ্মের দীর্ঘ ছুটি শেষে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলো খুলছে আজ। রোববার (২২ জুন) একই দিনে ক্লাস শুরু হবে দেশের সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানেও।

তবে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলবে আগামী মঙ্গলবার। এছাড়া মাদরাসা খুলে দেওয়া হবে ২৬ জুন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা, কারিগরি ও মাদরাসা বিভাগের শিক্ষাপঞ্জি এবং স্ব স্ব অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী- ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় টানা ২৩ দিন বন্ধ রাখা হয়। ঈদুল আজহার ছুটি শুরু হয়েছিল গত ১ জুন। তবে ছুটি শুরুর আগে সাপ্তাহিক বন্ধ পড়ায় সবশেষ ক্লাস হয়েছিল ২৯ মে।

দীর্ঘ এ ছুটি শেষ হয়েছে গত ১৯ জুন। ছুটি শেষে মাধ্যমিক বিদ্যালয়গুলো ২০ জুন খোলার কথা থাকলেও ওইদিন পড়ে শুক্রবার। ফলে শুক্র ও শনিবার- দুদিনের সাপ্তাহিক ছুটি শেষে আজ রোববার থেকে পুনরায় মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হচ্ছে।

অন্যদিকে শিক্ষাপঞ্জি অনুযায়ী কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হয় ১ জুন। ১৯ জুন ছুটি শেষ হয়। ২০-২১ জুন সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) থাকায় ২২ জুন থেকে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

প্রাথমিক খুলবে মঙ্গলবার দেশের সাড়ে ৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুনের শুরু থেকে লম্বা ছুটিতে রয়েছে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকছে ২১ দিন।

ছুটি শুরু হয় গত ৩ জুন থেকে, যা চলবে ২৩ জুন পর্যন্ত। আগামী মঙ্গলবার (২৪ জুন) থেকে পুনরায় প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে।

মাদরাসায় ক্লাস শুরু ২৬ জুন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রকাশিত মাদরাসার শিক্ষাপঞ্জি অনুযায়ী তিনটি সরকারি আলিয়া মাদরাসা এবং বেসরকরি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসাগুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের সমন্বিত ছুটি শুরু হয় গত ১ জুন। এ ছুটি শেষ হচ্ছে আগামী ২৫ জুন। ২৬ জুন থেকে পুনরায় মাদরাসায় ক্লাস শুরু হবে।

এর আগে গত ১৩ জুন দেশের সরকারি-বেসরকারি কলেজগুলো খুলে দেওয়া হয়। ওইদিন থেকে কলেজে যথারীতি ক্লাস চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com