সোমবার, ০৫:৪৪ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

পাচুকার বিপক্ষে ম্যাচেও অনিশ্চিত এমবাপ্পে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১১২ বার পঠিত

কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে আশঙ্কা যেন বাস্তবে রূপ নিচ্ছে। ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের আগামী ম্যাচেও ফরাসি তারকাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গত মঙ্গলবার জ্বরে আক্রান্ত হওয়ায় আল-হিলালের বিপক্ষে বুধবারের ম্যাচে স্কোয়াডে ছিলেন না এমবাপ্পে। ওই ম্যাচে ১-১ গোলে ড্র করে রিয়াল। এরপর শারীরিক অবস্থার আরও অবনতি হয় তার—বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করতে হয়। যদিও কয়েক ঘণ্টার মধ্যেই তিনি যুক্তরাষ্ট্রে দলের ট্রেনিং কমপ্লেক্স পাম বিচে ফিরে আসেন।

তবে পুরোপুরি সেরে না ওঠায় রিয়ালের হয়ে অভিষেক মৌসুমেই সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ গোল করা এই ফরোয়ার্ড এখনো অনুশীলনে ফিরতে পারেননি। ইউরোপিয়ান গোল্ডেন শু জয়ী এমবাপ্পে শনিবার দলের সঙ্গে অনুশীলন করেননি।

রিয়ালের ওয়েবসাইটে শনিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, এমবাপ্পে ও ডিফেন্ডার দানি কার্ভাহাল হালকা অনুশীলন করেছেন টিম হোটেলে।

রবিবার ‘এইচ’ গ্রুপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর ক্লাব পাচুকার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে ও কার্ভাহাল—এই দুই তারকার ম্যাচ ফিটনেস না থাকায় তাদের মাঠে না দেখা যাওয়াই এখন প্রায় নিশ্চিত।

যদিও এখনো রেয়ালের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এমবাপ্পের না খেলার বিষয়টি জানানো হয়নি, তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিশ্চিত করেছে—পাচুকার বিপক্ষে ম্যাচে খেলছেন না কিলিয়ান এমবাপ্পে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com