বুধবার, ০২:৫৪ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে শান্তর অবিস্মরণীয় কীর্তি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৬২ বার পঠিত

গল টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনে বৃষ্টি নামতেই বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে দুশ্চিন্তা ধরা দেয়। নাহ, ম্যাচের ভাগ্য তো আগেই নির্ধারিত হয়ে গেছে, দুশ্চিন্তা ছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি নিয়ে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে টানা দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি থেকে মাত্র ১১ রান দূরে ছিলেন টাইগার অধিনায়ক। অবশেষে প্রকৃতি সহায় হলো। বৃষ্টি থামার পর অনবদ্য সেঞ্চুরিতে অবিস্মরণীয় কীর্তি গড়লেন শান্ত।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে দুই ইনিংসে সেঞ্চুরির ঘটনা আছে ভুড়ি ভুড়ি। কিন্তু বাংলাদেশে খুব একটা নেই। ২০১৮ সালে এই শ্রীলঙ্কার বিপক্ষেই চট্টগ্রাম টেস্টে দেশের প্রথম ব্যাটার হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন মুমিনুল হক। এরপর ২০২৩ সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে এই কীর্তি গড়েন নাজমুল হোসেন শান্ত। আর গল টেস্টে জোড়া সেঞ্চুরি করে শান্ত এক জায়গায় অনন্য হয়ে গেলেন, যেখানে আর কেউ নেই।

বাংলাদেশের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে দুই টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি এখন শান্তর। এটি তার ৩৫ টেস্টের ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি। প্রথম ইনিংসে খেলেছিলেন ২৭৯ বলে ১৪৮ রানের ইনিংস। আজ বুধবার তিন অংকে পৌঁছতে নাজমুল সময় নিয়েছেন ১৯০ বল, হাঁকিয়েছেন ৯টি বাউন্ডারি। থারিন্দু রত্নায়েককে রিভার্স সুইপ খেলে সিঙ্গেল নিয়েই উদযাপনে মেতে ওঠেন শান্ত। বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ২৫৭। লিড হয়েছে ২৬৭ রানের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com