শনিবার, ১২:৪৭ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ফেসবুক, অ্যাপল ও গুগলের ১৬০০ কোটি পাসওয়ার্ড ফাঁস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১০৭ বার পঠিত

ইতিহাসের সবচেয়ে বড় ডেটা ব্রিচ বা তথ্য লঙ্ঘনের ঘটনা ঘটেছে।ফাঁস হয়েছে ১৬ বিলিয়ন বা ১৬০০ কোটি লগইন তথ্য ও পাসওয়ার্ড। সাইবার নিরাপত্তা গবেষকরা সম্প্রতি বিশাল আকারের এই তথ্য চুরির প্রমাণ পেয়েছেন। মার্কিন প্রভাবশালী সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সাইবারনিউজের একদল গবেষক চলতি বছরের শুরু থেকেই তথ্য ফাঁস বা চুরির বিষয়ে তদন্ত করে আসছেন। তদন্তে তাঁরা বিশাল আকারের ডেটা চুরির প্রমাণ খুঁজে পেয়েছেন এবং এর ফলে প্রায় প্রতিটি বড় অনলাইন সেবা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

লগইন তথ্য ও পাসওয়ার্ড চুরির শিকার হওয়া প্ল্যাটফর্মের তালিকায় আছে ফেসবুক, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাট, গুগল, অ্যাপলের মতো বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নামও।

চুরি বা ফাঁস হওয়া এই বিশাল পরিমাণ তথ্যের একটি বড় অংশই বেহাত হয়েছে ম্যালওয়্যার আক্রমণের শিকার হয়ে। অর্থাৎ, আক্রান্ত ডিভাইসে ক্ষতিকারক (ম্যালিশিয়াস) সফটওয়্যার ব্যবহারকারীর অজান্তেই চুপিসারে সংগ্রহ করেছে ইউজারনেম, পাসওয়ার্ডসহ অন্যান্য সংবেদনশীল গুরুত্বপূর্ণ তথ্য।

ব্যবহারকারীদের ফাঁস হওয়া তথ্যের মধ্যে আছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ভিপিএন, ডেভেলপার টুল, অনলাইন সার্ভিস ও বিভিন্ন সরকারি পোর্টালের লগইন তথ্য ও পাসওয়ার্ড।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com