সোমবার, ১০:২০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দক্ষিণ কোরিয়ায় ১২১ বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হরমুজ ইস্যুতে সোমবার থেকে ফের শুরু হচ্ছে আলোচনা: ট্রাম্প ইরানে হামলা স্থগিতের ঘোষণায় তেলের দামে বড় পতন রোনালদো-জর্জিনার বিয়ের তারিখ প্রকাশ মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩

বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৯৩ বার পঠিত

বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

বুধবার (১৮ জুন) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নগরের ২৩ নম্বর ওয়ার্ডের সাগরদী খালপাড় সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

থানা সূত্রে জানা গেছে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সিএন্ডবি রোডে বিএনপি নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা করে হত্যাচেষ্টা, বিএনপি কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগসহ একাধিক রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পরপরই আত্মগোপনে চলে যান জসিম উদ্দিন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বুধবার স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রসঙ্গত, ২০২৪ সালের মে মাসে অনুষ্ঠিত সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন জসিম উদ্দিন। তিনি বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বেশ পরিচিত। হিরনের মৃত্যুর পর বরিশাল সদর (৫) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের অনুসারী হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন তিনি।
এছাড়া সর্বশেষ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছিলেন জসিম উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com