মঙ্গলবার, ০৮:৩০ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ইসরাইলি হামলায় ইরানে ৫৮৫ জন নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৭৬ বার পঠিত

ইরানে গত শুক্রবার (১৩ জুন) থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় ৫৮৫ জন নিহত হয়েছেন।ওয়াশিংটন ডিসি-ভিত্তিক গ্রুপ হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

সংগঠনটি বলছে, ইসরাইলি হামলায় ইরানজুড়ে কমপক্ষে ৫৮৫ জন নিহত এবং ১ হাজার ৩২৬ জন আহত হয়েছে।

সংগঠনটি আরও জানিয়েছে, তারা নিহতদের মধ্যে মধ্যে ২৩৯ জন বেসামরিক নাগরিক এবং ১২৬ জন নিরাপত্তা কর্মী বলে চিহ্নিত করেছে।

ইরান ইসরাইলি সংঘাতে নিয়মিত মৃত্যুর সংখ্যা প্রকাশ করেছে না। সোমবার প্রকাশিত তাদের সর্বশেষ আপডেটে মৃতের সংখ্যা ২২৪ জন এবং আহত ১ হাজার ২৭৭ জন বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০২২ সালে এই মানবাধিকার সংগঠনটি মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভের সময় হতাহতের বিস্তারিত পরিসংখ্যানও দিয়েছিল।

শুক্রবার (১৩ জুন) থেকে শুরু হওয়া ইরান ও ইসরাইলের পালটা-পালটি হামলা ভয়াবহ সংঘাতে রুপ নিয়েছে। উভয় দেশই একে অন্যকে লক্ষ্য করে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালাচ্ছে।  এতে দুদেশেরই বহু মানুষ হতাহত হয়েছেন।

এদিকে, বুধবার ইসরাইলের আকাশসীমার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি জানিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির বরাতে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বুধবার ভোরে ইরানের মাটিতে ইসরাইলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় হামলা চালানো হয়। এরপর আইআরজিসি এক বিবৃতিতে জানায়, তারা প্রথম প্রজন্মের ‘ফাত্তাহ’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরাইলের অধিকৃত অঞ্চলে আঘাত হানে। এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলের শক্তিশালী প্রতিরক্ষা ঢাল ভেদ করতে সক্ষম হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com