শনিবার, ০৮:৪৯ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৭৫ বার পঠিত

ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ ষষ্ঠ দিনে গড়িয়েছে। এর মধ্যেই ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা সত্ত্বেও আজ বুধবার ইরান ও ইসরায়েল একে অপরের দিকে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

গতকাল মঙ্গলবার ট্রাম্প জানিয়েছেন, ইরানকে ‘নিঃশর্তে আত্মসমর্পণ’ করতে হবে, না হলে হামলা আরও তীব্রতর হবে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

এর আগের দুই বার্তায় তিনি দাবি করেছিলেন, ‘ইরানের আকাশসীমা এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে’ এবং ইরানের নেতার অবস্থান সম্পর্কে জানার কথা উল্লেখ করে বলেছিলেন, ‘আমরা তাকে হত্যা করব না-অন্তত এখনই নয়।’

ট্রুথ সোশালের পোস্টে ট্রাম্প আরও লিখেছিলেন, ‘আমরা চাই না নাগরিকদের ওপর কিংবা আমেরিকার সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র ছোড়া হোক। কিন্তু আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে।’

এরপরই আরেক পোস্টে তিনি ইংরেজিতে বড় হাতের অক্ষরে লেখেন, ‘নিঃশর্ত আত্মসমর্পণ’। এর আগে ট্রাম্প ইরানি নাগরিকদের যত দ্রুত সম্ভব রাজধানী তেহরান ছেড়ে যাওয়ার তাগাদা দেন।

ইরান পরমাণু অস্ত্র বানানোর চিন্তা ছেঁটে ফেলার চুক্তি প্রত্যাখ্যান করায় এ সতর্কবার্তা দিতে হচ্ছে বলেও ইঙ্গিত দেন রিপাবলিকান এ প্রেসিডেন্ট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com