সোমবার, ১০:১৯ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দক্ষিণ কোরিয়ায় ১২১ বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হরমুজ ইস্যুতে সোমবার থেকে ফের শুরু হচ্ছে আলোচনা: ট্রাম্প ইরানে হামলা স্থগিতের ঘোষণায় তেলের দামে বড় পতন রোনালদো-জর্জিনার বিয়ের তারিখ প্রকাশ মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩

স্ত্রীর স্বীকৃতি পেতে প্রবাসীর বাড়িতে তরুনির অনশন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১০৬ বার পঠিত

বরিশালের গৌরনদীতে স্ত্রীর স্বীকৃতি পেতে সৌদি প্রবাসী যুবকের বাড়িতে অনশন শুরু করেছে এক তরুনি। এঘটনার পর থেকেই এলাকা থেকে পালিয়েছে ওই প্রবাসী। ঘটনাটি উপজেলার মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া গ্রামের। খবরপেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওই গ্রামের মৃত সেকেন্দার আকনের মেয়ে সাবিনা আক্তার বৃষ্টি (২০) জানান, ২০২১ সাল থেকে একই গ্রামের রহিম হাওলাদারের ছেলে জলিল হাওলাদারের সাথে তার প্রেমের সম্পর্ক চলছে। ২০২৩ সালে কর্মের সুবাদে সৌদি আরবে পাড়ি জমায় জলিল।

একই বছরের ১২ জানুয়ারী উজিরপুরের বরাকোঠা কাজী অফিসে মোবাইল ফোনে তাকে (সাবিনা) ৫ লাখ টাকা কাবিননামা ধার্য করে বিয়ে করে জলিল। এরপর স্বামী-স্ত্রীর মতই জলিলের সঙ্গে মোবাইলে কথপকথন হতো। অতি সম্প্রীতি সৌদি থেকে দেশে এসে অন্যত্র বিয়ের উদ্যোগ নেয় জলিল। বিষয়টি জানতে পেরে সোমবার সকাল থেকে প্রবাসী জলিলের স্ত্রীর স্বীকৃতি পেতে অনশন শুরু করা হয়। এরপর থেকেই এলাকা ছেড়ে পালিয়েছে সে (জলিল)। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই প্রবাসীর বাড়িতে অবস্থান করছেন তরুনী।

অভিযোগে বিষয়ে জানতে অভিযুক্ত জলিলের মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি। গৌরনদী মডেল থানার এসআই নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে এলাকার শান্তি শৃংখলা রক্ষার্থে উভয়পক্ষকে স্থানীয় ভাবে বিষয়টি সমাধানের জন্য বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com