বুধবার, ০৮:৩২ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর যেন ফিরে এসেছে নব্বইয়ের দশক এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা

চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণ, এবার সেই হেলপার গ্রেফতার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১১৭ বার পঠিত

হবিগঞ্জের নবীগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় বাসচালকের পর এবার গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত হেলপার লিটন মিয়াকে (২৬)।

সোমবার (১৬ জুন) দিবাগত রাতে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার লিটন মিয়া সিলেটের বিশ্বনাথ উপজেলার রশিদপুর গ্রামের নুরু মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম। তিনি জানান, গ্রেফতারের পর লিটনকে সিলেট র‍্যাব কার্যালয়ে নেওয়া হয় এবং মঙ্গলবার সকালে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

এর আগে, রবিবার (১৫ জুন) রাতে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ছালামতপুর এলাকায় চলন্ত বাসে এক কলেজছাত্রী ধর্ষণের শিকার হন। ভুক্তভোগী তরুণী বানিয়াচং উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে ঢাকার তেজগাঁওয়ে থাকেন এবং ঢাকার ওরিয়েন্টাল কলেজের শিক্ষার্থী।

তিনি ‘বিলাশ পরিবহন’-এ করে ফার্মগেট থেকে সিলেট আসেন। এরপর দাদার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ‘মা এন্টারপ্রাইজ’ বাসে উঠেন। বাসটি শেরপুর এলাকায় পৌঁছালে যাত্রীরা নেমে যান। এরপর বাসচালক ও হেলপার মিলে একা পেয়ে ছাত্রীটিকে পালাক্রমে ধর্ষণ করে।

আউশকান্দি এলাকায় পৌঁছালে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়। রাত ১২টার দিকে চালককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয় এবং কলেজছাত্রীকে উদ্ধার করা হয়। পরে সোমবার সকালে ভুক্তভোগী নিজে বাদী হয়ে নবীগঞ্জ থানায় বাসচালক ও হেলপারের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।  খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতালে গিয়ে নির্যাতিতার সঙ্গে কথা বলেন।

সোমবার বিকেলে অভিযুক্ত চালককে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই পাশবিক ঘটনার পর হবিগঞ্জসহ পুরো জেলায় চরম ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জনমনে দেখা দিয়েছে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com