সোমবার, ০৫:৪৩ পূর্বাহ্ন, ২৭ জুলাই ২০২৬, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যারা ‘ক্রসফায়ারে’ একরামুল হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল কোনো বাধা ছাড়াই দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বাস রুটে আসছে বড় পরিবর্তন সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আন্দোলন সফল, এবার কি ভোটের রাজনীতিতে নামবে ‘ককরোচ জনতা পার্টি’

চবির ৪ বিভাগের চূড়ান্ত পরীক্ষা স্থগিত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ২৮০ বার পঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কমিটি ঘোষণাকে কেন্দ্র করে চলমান ছাত্রলীগের একাংশের বিক্ষোভের কারণে চারটি বিভাগের চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ সোমবার পরীক্ষা স্থগিত করা হয় বলে নিশ্চিত করেছেন চবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক চৌধুরী আমির মোহাম্মদ মুছা।

তিনি জানান, বিক্ষোভের কারণে শিক্ষক ও শিক্ষার্থীরা যেহেতু ক্যাম্পাসে আসতে পারেননি, তাই পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ওই ৪ বিভাগ হলো- আন্তর্জাতিক সম্পর্ক, ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস, ফাইন্যান্স বিভাগ ও ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগ।

উল্লেখ্য, গতকাল রোববার রাত সাড়ে ১২টায় ৩৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে কমিটি ঘোষণার আগেই শাখা ছাত্রলীগের ‘চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার’ (সিএফসি) গ্রুপের একাংশ গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করতে থাকে। গতরাত সাড়ে ১১টার দিকে সিএফসির একাংশের কর্মীরা তালা খুলে নিলে আরেক উপ-পক্ষ ‘বিজয়’ গ্রুপের অনুসারীরা ভোররাত ১টার দিকে আবার মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। অবরোধের কারণে আজ সকাল থেকে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ও শিক্ষক বাস। ফলে শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে পারেননি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com