বুধবার, ০২:৩৩ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

বিএনপির কাছে ক্ষমা চাইলেন হিরো আলম, কী কারণ?

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১০১ বার পঠিত

বিএনপির বিরুদ্ধে মামলা করে জীবনে একটি বড় ভুল করেছিলেন বলে স্বীকার করেছেন দেশের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ও কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম।এ ঘটনায় বিএনপির কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

দেশের একটি গণমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় হিরো আলম বলেন, ‘বিএনপির মামলার বিষয়ে যদি আমার ওপর রাগ হয়ে থাকেন, তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।’

ভিডিও বার্তায় দেশের জনগণের জন্য নিজের আত্মত্যাগের কথা তুলে ধরে এই কন্টেন্ট ক্রিয়েটর বলেন,‘এই দেশের জনগণের জন্য কতবার আমি মার খেয়েছি, কতবার আমি লাঞ্ছিত হয়েছি, কতবার আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু তবুও আমি পিছুপা হইনি।’

তিনি বলেন, ‘৫ আগস্টের যে আন্দোলন হয়েছিল সেখানে আমি হিরো আলম কিন্তু মাঠে ছিলাম। আপনারা দেখবেন, শাহবাগ থেকে শুরু করে যে কোনো ছাত্র আন্দোলনে আমি কিন্তু সংগ্রাম করতাম। তা বাদেও আওয়ামী লীগ সরকার যখন রানিং ছিল, তখনো কিন্তু আমি আওয়ামী লীগের কোনো মন্ত্রী-এমপিকে ছাড় দিয়ে কোনো কথা বলিনি।’

আন্দোলনের শুরু থেকেই অনেক পরিশ্রম করেছেন উল্লেখ করে হিরো আলম বলেন, ‘সবকিছু মিলিয়ে দেখবেন আমি কিন্তু বাংলাদেশের জন্য অনেক কিছু করেছি। বাংলাদেশের জন্য আমি অনেক কথা বলেছি, সংগ্রাম করেছি, মার খেয়েছি। আমার যেহেতু যোগ্যতা, টাকাপয়সা নেই, দেখতে সুন্দর না। কিন্তু একজন মানুষ হিসেবে যতটুকু করার দরকার, আমি তার চেয়েও জনগণের জন্য বেশি করেছি।’

ভিডিও বার্তায় হিরো আলম দাবি করেন, ‘বিএনপির বিরুদ্ধে করা মামলাটি তিনি নিজের ইচ্ছায় করেননি, বরং তাকে জোর করে করানো হয়েছিল।’ এমনকি আদালতে দাঁড়িয়েও মামলাটি করতে চাননি বলেও উল্লেন করেন এই স্বতন্ত্র প্রার্থী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com