শনিবার, ১২:৪১ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ঋণের কিস্তি নিয়ে বিরোধ, প্রবাসীর স্ত্রীকে মারধর করে সন্তানসহ ঘরছাড়া করার অভিযোগ গৌরনদীতে নয় কর্মকর্তাকে বদলি, পদোন্নতি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে,আহত ২ সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল ডারউইন টেস্ট : হাসানের ক্যারিয়ারসেরা বোলিংয়ে প্রথম দিনে বাংলাদেশের দাপট হোয়াইট হাউস ছাড়ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম জুলফিকার’র ওপর সন্ত্রাসী হামলার ১০ দিন অতিবাহিত হলেও প্রধান আসামিকে গ্রেপ্তার না করায় গৌরনদী মডেল থানার প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন ও মানববন্ধন

১০০ নম্বরের পরীক্ষায় পেলেন ১৫১!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ২৫২ বার পঠিত

বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক পড়ছেন এক শিক্ষার্থী। মাসখানেক আগে সেখানেই পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি। পরীক্ষায় পূর্ণ নম্বর ছিল ১০০। তবে ফল প্রকাশ হতেই দেখা যায়, ১০০ নম্বরের পরীক্ষায় ওই শিক্ষার্থী পেয়েছেন ১৫১ নম্বর। আর সেই মার্কশিট হাতে নিয়ে চক্ষু চড়কগাছ খোদ শিক্ষার্থীরও।

ঘটনাটি ঘটেছে বিহারের দারভাঙ্গা জেলার ললিত নারায়াণ মিথিলা ইউনিভার্সিটিতে (এলএনএমইউ)।

শিক্ষার্থী বলেন, ‘আমি এই ফল দেখে সত্যিই অবাক হয়েছি। যদিও এটা ছিল একটি অস্থায়ী মার্কশিট। তবে ফল প্রকাশের আগে তা কর্তৃপক্ষের পরীক্ষা করা উচিত ছিল।’

শিক্ষা প্রতিষ্ঠানটির অপর এক শিক্ষার্থী তার অ্যাকাউন্টিং ও ফিন্যান্স পরীক্ষায় শূন্য নম্বর পেয়েছেন। এ নম্বর পাওয়া সত্ত্বেও তাকে পরের গ্রেডে উন্নীত করা হয়েছে।

এই শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বীকার করেছে যে তার ফলের ক্ষেত্রে টাইপিং ত্রুটি ছিল। পরে তাকে একটি সংশোধিত মার্কশিট দিয়েছে কর্তৃপক্ষ।

শিক্ষা প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার মুশতাক আহমেদ বলেন, দুটি মার্কশিটেই টাইপিং ত্রুটি ছিল। টাইপোগ্রাফিক ত্রুটি সংশোধনের পর উভয় শিক্ষার্থীকে নতুন মার্কশিট দেওয়া হয়েছে।

মুশতাক আহমেদ বলেন, ‘এগুলো শুধুই টাইপোগ্রাফিক ত্রুটি ছিল, অন্য কিছু নয়।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com