বুধবার, ০৩:৫৫ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

রিয়ালে আর্জেন্টাইন তরুণ মাস্তানতুয়োনো

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৮১ বার পঠিত

রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন আর্জেন্টিনার তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ১৭ বছর বয়সী এই আক্রমণাত্মক মিডফিল্ডার রিভার প্লেট থেকে ৬৩.২ মিলিয়ন ইউরোর রেকর্ড ট্রান্সফার ফিতে রিয়ালে পাড়ি দিচ্ছেন। এই চুক্তি ২০২৫ সালের ১৪ আগস্ট তার ১৮তম জন্মদিনে কার্যকর হবে।

মাস্তানতুয়োনো রিভার প্লেটের হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করবেন, এরপর রিয়ালে যোগ দেবেন।

রিয়াল মাদ্রিদে সঙ্গে চুক্তি করতে পেরে উচ্ছ্বসিত মাস্তানতুয়োনো। তিনি বলেছেন, ‘রিয়াল মাদ্রিদে খেলা আমার স্বপ্ন ছিল। এখন সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে, আমি দলে যোগ দিতে মুখিয়ে আছি।’

এই চুক্তি রিভার প্লেটের ইতিহাসে সবচেয়ে বড় ট্রান্সফার ফি। রিয়াল মাদ্রিদ এই চুক্তির মাধ্যমে আর্জেন্টিনার ফুটবল প্রতিভাদের প্রতি তাদের আগ্রহ এবং বিনিয়োগের প্রতিফলন ঘটিয়েছে।

ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো: পরিচিতি

পজিশন: আক্রমণাত্মক মিডফিল্ডার।

জাতীয়তা: আর্জেন্টিনার নাগরিকত্বের পাশাপাশি ইতালিয়ান পাসপোর্টও রয়েছে।

উত্থান: রিভার প্লেটের যুব একাডেমি থেকে উঠে এসে ২০২৪ সালে প্রথম দলে অভিষেক করেন।

বিশেষত্ব: সুন্দর ড্রিবলিং, মিডফিল্ডে নিয়ন্ত্রণ এবং ফ্রি-কিকে দক্ষতা।

আন্তর্জাতিক অভিষেক: ২০২৫ সালের জুনে চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে আর্জেন্টিনার হয়ে অভিষেক করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com