শনিবার, ১০:৩৬ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১২ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশ নিষিদ্ধ করলেন ট্রাম্প

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৭৭ বার পঠিত

দ্বিতীয় মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর নানা দিকেই কঠোর পদক্ষেপ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবার যুক্তরাষ্ট্র প্রদেশে বিশ্বের ১২টি দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন তিনি।

গতকাল বুধবার এক নির্বাহী আদেশে সই করে এমন সিদ্ধান্ত নেন ট্রাম্প। আগামী সোমবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

ট্রাম্পের নিষেধাজ্ঞায় থাকবে ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি ও ইয়েমেনের নাগরিকরা। এছাড়াও সাতটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছেন তিনি। এসব দেশগুলো হলো- বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা। এটিও সোমবার থেকে কার্যকর হবে।

কেন এমন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ‘কলোরাডোতে ইহুদিদের একটি র‍্যালিতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি দেশটিতে অবৈধভাবে অবস্থান করছিলেন।’

গত রবিবারের ওই ঘটনায় মিসরীয় এক নাগরিককে গ্রেপ্তার করেছিল স্থানীয় পুলিশ। যদিও মজার ব্যাপার হচ্ছে, ট্রাম্পের নিষেধাজ্ঞার তালিকায় নেই মিসর।

উপরের এই পদক্ষেপ ছাড়াও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের ব্যাপারেও কঠোর হয়েছেন ট্রাম্প। বেশ কিছুদিন ধরেই বিশ্ববিদ্যালয়টির সঙ্গে ট্রাম্পের মতবিরোধ ছিল। এবার হার্ভার্ডের বিদেশি শিক্ষার্থীদের ভিসা প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com