শনিবার, ১০:৩৭ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে-মিয়ং

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৭৬ বার পঠিত

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন লি জে-মিয়ং। দীর্ঘ রাজনৈতিক বিশৃঙ্খলার পর গতকালের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন দেশটির বিরোধী এই নেতা।

আজ বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এর মাধ্যমে তিনি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের সামরিক শাসন আর ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে একটি জনমত গড়ে তোলার সুযোগ পেলেন। ইউন সুক ইওলের সামরিক শাসন জারির চেষ্টা ও তা নিয়ে দেশজুড়ে গণবিক্ষোভের ফলে তাকে পার্লামেন্ট অভিশংসনের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। বর্তমানে ইউন ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ফৌজদারি মামলার মুখোমুখি।

নির্বাচনে বড় জয় পাওয়া লি জে-মিয়ং এখন দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার কঠিন দায়িত্বের সামনে দাঁড়িয়ে আছেন। ৬১ বছর বয়সী এই রাজনীতিক মাত্র তিন বছর আগে ইউনের কাছে খুব অল্প ভোটে হেরে গিয়েছিলেন। এবার ফিরেই বড় জয় পেলেন। তবে এই জয় সত্ত্বেও লি নিজেও অতীতে একাধিক রাজনৈতিক বিতর্ক ও দুর্নীতির অভিযোগে আলোচিত ছিলেন। এমনকি পারিবারিক কেলেঙ্কারিও তার ভাবমূর্তিকে প্রভাবিত করেছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, নির্বাচনে লি জে-মিয়ংয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টি (পিপিপি)-র প্রার্থী কিম মুন-সু, যিনি ইউন সুক ইওলের মন্ত্রিসভার সদস্য ছিলেন। গত কয়েক সপ্তাহের জরিপে পিছিয়ে থাকা কিম নির্বাচনের প্রাথমিক ফলাফল দেখে আজ বুধবার ভোরেই নিজের পরাজয় স্বীকার করে লিকে অভিনন্দন জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com