শুক্রবার, ১১:৫৭ পূর্বাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী গার্লস কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়। – জহির উদ্দিন স্বপন  গৌরনদীতে সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা রেমিট্যান্স যোদ্ধা চালিকাশক্তি ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি

পরকীয়ার জেরে মিরপুরে বাসায় ঢুকে দম্পতিকে কুপিয়ে হত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৪২ বার পঠিত

রাজধানীর মিরপুর ১১ নম্বরে বাসায় ঢুকে এক দম্পতিতে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘাতকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের ধারণা, গ্রেপ্তার ব্যক্তির সঙ্গে নিহত নারীর সম্পর্ক ছিল, তার জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

বুধবার (২৮ মে) দুপুরে মিরপুর ১১ নম্বর সেকশনের ‘সি’ ব্লকের মিল্লাত ক্যাম্পসংলগ্ন একটি বহুতল ভবনের ৩৫ নম্বর ফ্ল্যাটের পঞ্চম তলায় এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত মো. পাপ্পু (৩১) বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নের উত্তর কাকচিড়া এলাকার বাদল মাষ্টারের ছেলে ও তার স্ত্রী দোলন দোলা (২৯)।

হত্যাকাণ্ডের পরপরই ঘটনাস্থল থেকে গাউস মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিনাথপুরে। তিনি পল্লবী এলাকায় ইলেকট্রিশিয়ানের কাজ করতেন।

নিহত পাপ্পুর চাচা ও সাবেক ইউপি সদস্য মো. সেন্টু মিয়া জানান, পাপ্পু জেনারেল ফার্মা নামের একটি ওষুধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন।

তার স্ত্রী দোলন দোলা এলএলবি পাস করে ঢাকায় ইন্টার্নশিপ করছিলেন। সে সুবাদে মিরপুর ১১ নম্বর এলাকার একটি ফ্ল্যাটে সাবলেট থাকতেন।

চিকিৎসার জন্য পাপ্পু মঙ্গলবার ঢাকায় গিয়ে স্ত্রীর সঙ্গে একই ফ্ল্যাটে উঠেছিলেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার গাউস মিয়া দাবি করেছেন, দোলনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং তিনি আগে থেকেই খালাতো ভাই পরিচয়ে ওই বাসায় যাতায়াত করতেন। সম্পর্কজনিত বিরোধ থেকেই হত্যাকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পল্লবী জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সালেহ মুহাম্মদ জাকারিয়া জানান, পরকীয়াজনিত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।

বুধবার দুপুর দেড়টার দিকে ছুরি হাতে গাউস মিয়াকে ফ্ল্যাটে প্রবেশ করতে দেখেন পাশের এক ভাড়াটিয়া।

কিছুক্ষণ পর দম্পতির আর্তচিৎকার শুনে পরিস্থিতি আঁচ করতে পেরে ওই ভাড়াটিয়া বাইরে থেকে দরজা বন্ধ করে পুলিশে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দম্পতির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে এবং গাউস মিয়াকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com