শুক্রবার, ০৩:৩৯ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

গৌরনদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদযাপন কর্মসুচীর উদ্বোধন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১১৪ বার পঠিত

বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে বুধবার সকালে বরিশালের গৌরনদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদযাপন কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পুরো স্বাস্থ্য কমপ্লেক্স অঙ্গন প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদযাপন কর্মসুচী আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। এরপর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির, জহুরুল ইসলাম জহির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তৌকির আহাম্মেদ, মেডিকেল অফিসার ডাঃ টিপু সুলতান, ডাঃ প্লাবন হালদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসতিয়াক ইবনে বাহার।
বক্তব্য রাখেন,উপজেলা শিক্ষক, কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি এইচ.এম ইলিয়াস, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মোঃ ফিরোজ আলম, প্রধান সহকারী মোঃ রিয়াজুল ইসলাম, ক্যাশিয়ার নাজমুন নাহার, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ শাহ আলম সন্যামাত, নার্সিং সুপারভাইজার কুহেলী অধিকারী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com