বুধবার, ০৪:৪৯ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর যেন ফিরে এসেছে নব্বইয়ের দশক এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা রিট খারিজ, ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

‘বিএনপি প্রতিবন্ধকতা তৈরি করলে জবাব দেবে নিরাপত্তা বাহিনী’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২০৮ বার পঠিত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিএনপি কর্মসূচির নামে প্রতিবন্ধকতা তৈরি করলে নিরাপত্তা রক্ষকারী বাহিনী এর জবাব দেবে।’আজ রোববার সচিবালয়ে জাতীয় শোক দিবসের আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপির রাজনৈতিক কৌশল আছে, তারা জানমালের ক্ষতি করবে এটা করতে দেবো না। তারা রোজ মিটিং করছে, এতে বাধা দেবো না। তবে প্রতিবন্ধকতা তৈরি করলে নিরাপত্তা রক্ষকারী বাহিনী জবাব দেবে।’

তিনি বলেন, ‘ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করতে এলাকাজুড়ে নিরাপত্তা বলয় সৃষ্টি করা হবে এবং সেটি বলবৎ থাকবে। ধানমন্ডি লেকে আমাদের নৌ পুলিশের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা করা হবে। বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ডিএমপি কমিশনারের নেতৃত্বে হবে। বিদেশি মিশনের কূটনীতিকরা ধানমন্ডি ও বনানীতে পুষ্পস্তবক অর্পনে যাতায়াতে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা থাকবে।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে দোয়া মাহফিল এবং সব অনুষ্ঠানে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। জাতীয় শোক দিবস উপলক্ষে দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন থেকে আয়োজিত সব অনুষ্ঠানে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা থাকবে। প্রয়োজনীয় অনুষ্ঠানে আর্চওয়ে ও সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা থাকবে।’

মন্ত্রী আরও বলেন, ‘সব অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে। কারণ মহামারি এখনো শেষ হয়নি। সেজন্য স্বাস্থ্যবিধি মেনে সব অনুষ্ঠান করার জন্য আমরা অনুরোধ রেখেছি। সব অনুষ্ঠানস্থলে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে, যাতে করে কোনো রকম অসুবিধা সৃষ্টি কেউ না ঘটাতে পারে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com