শনিবার, ১১:১৪ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

জুনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইউরোপের এক দেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৮৬ বার পঠিত

মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট আবেলা ঘোষণা করেছেন, আগামী জুন মাসে তারা ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে। রোববার মোস্তা শহরে এক রাজনৈতিক অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।

তিনি জানান, নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ নেতৃত্বে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে,এই স্বীকৃতি ঘোষণা করা হবে। সেখানে ইসরায়েল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্র সমাধান নিয়ে আলোচনা হবে।

মাল্টা এরইমধ্যে ফিলিস্তিনি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়েছে এবং ২০২৩ সালের এপ্রিলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পূর্ণ ফিলিস্তিনি সদস্যপদ সমর্থন করেছে। তবে এখন পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি।

প্রধানমন্ত্রী আবেলা বলেন, গাজার মানবিক বিপর্যয়ের দিকে আমরা চুপ থাকতে পারি না। চার দশকেরও বেশি সময় আলোচনার পর, এবার মাল্টা সরকার আনুষ্ঠানিক স্বীকৃতির পথে অগ্রসর হচ্ছে।

সম্প্রতি ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেয়রু ঘোষণা দিয়েছেন, ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা যৌথভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। এই স্বীকৃতি আন্তর্জাতিকভাবে ১৭–২০ জুন অনুষ্ঠিতব্য এক সম্মেলনের সময় ঘোষণা করা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com