সোমবার, ০৫:৪৪ পূর্বাহ্ন, ২৭ জুলাই ২০২৬, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যারা ‘ক্রসফায়ারে’ একরামুল হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল কোনো বাধা ছাড়াই দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বাস রুটে আসছে বড় পরিবর্তন সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আন্দোলন সফল, এবার কি ভোটের রাজনীতিতে নামবে ‘ককরোচ জনতা পার্টি’

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে নিষেধাজ্ঞা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১১৪ বার পঠিত

টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে ফ্রান্স থেকে নরওয়েতে একটি মানবাধিকার সম্মেলনে অংশ নিতে নিষেধাজ্ঞা দিয়েছে ফরাসি আদালত। শনিবার আয়োজকরা এই তথ্য জানিয়েছেন।

৪০ বছর বয়সী দুরভ বর্তমানে ফ্রান্সে তদন্তাধীন রয়েছেন। কারণ তার তৈরি করা টেলিগ্রাম অ্যাপে অবৈধ বিষয়বস্তু রয়েছে বলে অভিযোগ উঠেছে।

আগামী মঙ্গলবার অসলোতে অনুষ্ঠিতব্য ‘অসলো ফ্রিডম ফোরাম’ সম্মেলনে বাকস্বাধীনতা ও ডিজিটাল অধিকারের বিষয়ে ভাষণ দেওয়ার কথা ছিল তার। তবে আদালতের নিষেধাজ্ঞার কারণে তিনি ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে পারছেন না; ভার্চুয়ালি ভাষণ দেবেন।

মানবাধিকার ফাউন্ডেশনের প্রধান থর হ্যালভোরসেন বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে দুরভ এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না। টেলিগ্রামের মতো প্রযুক্তি স্বৈরাচারবিরোধীদের জন্য অপরিহার্য।’

এর আগে গত মার্চে দুরভকে দুবাই সফরের অনুমতি দেওয়া হলেও সম্প্রতি তাকে যুক্তরাষ্ট্র সফরে যেতে দেওয়া হয়নি।

দুরভ অভিযোগ করেছেন, ফ্রান্সের গোয়েন্দা সংস্থা তাকে রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের আগে রাশিয়ানপন্থী কিছু অ্যাকাউন্ট নিষিদ্ধ করতে চাপ দিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com