শুক্রবার, ১১:৫৫ পূর্বাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী গার্লস কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়। – জহির উদ্দিন স্বপন  গৌরনদীতে সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা রেমিট্যান্স যোদ্ধা চালিকাশক্তি ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি

আটক আওয়ামী লীগ নেত্রীর ‘জয় বাংলা’ স্লোগান, জুতা নিক্ষেপ জনতার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১২৪ বার পঠিত

রাজধানী ঢাকার এক আওয়ামী লীগ নেত্রীকে নারায়ণগঞ্জ থেকে আটক করেছে স্থানীয় জনতা। আটককৃত ওই নেত্রীর নাম রজনী আক্তার তুশি। পরে তাকে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।

এদিকে ওই নেত্রীকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, আটকের সময় তুশি ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকলে তার ওপর জুতা নিক্ষেপ করতে দেখা যায় স্থানীয় জনতাকে।

গতকাল শনিবার রাতে তুশিকে আটক করেন পাইকপাড়া বড় কবরস্থান এলাকার বাসিন্দারা।বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ।

তিনি বলেন, ‘শনিবার রাতে তুশিকে স্থানীয়রা আটক করে খবর দিলে আমরা তাকে থানায় নিয়ে আসি।প্রাথমিকভাবে জানা গেছে, রজনী আক্তার তুশি ডেমরা থানার একজন সক্রিয় আওয়ামী লীগ নেত্রী।তবে তার পদ-পদবির বিষয়ে কিছু জানতে পারিনি।’

ওসি মোহাম্মদ নাছির আহমেদ বলেন, আটক করার সময় তুশি ‘জয় বাংলা’ স্লোগান দিলে এলাকাবাসীর তোপের মুখে পড়েন।এ সময় পরিস্থিতি শান্ত করতে তাদের কিছুটা বেগ পেতে হয়। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে তুশিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয় একটি বাড়িতে গত তিন মাস ধরে পরিচয় গোপন রেখে ওই নেত্রী বাসা ভাড়া নিয়েছিলেন বলে দাবি করেছে স্থানীয়রা।

এদিকে শনিবার রাতেই তুশিকে ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com