বৃহস্পতিবার, ১০:০০ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর ডাকাতি মামলায় ‘সর্দার’সহ দুই আসামি গ্রেপ্তার গৌরনদীতে ১০২ ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার গৌরনদীতে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

সিলেট সীমান্তে ২২ জনকে পুশইন করলো বিএসএফ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১২২ বার পঠিত

সিলেট সীমান্ত দিয়ে আবারও ২১ জনকে পুশইন করলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বর্ডার সিকিউরিটি ফোর্স) বিএসএফ। তাদের মধ্যে ১২ জন পুরুষ ৪ জন নারী ও ৫ জন শিশু।

শনিবার (২৪ মে) সকালে কানাইঘাট সীমান্তের সনাতনপুঞ্জি এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১৯ ব্যাটালিয়নের একটি টহল দল তাদের আটক করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়। পরে সনাতনপুঞ্জি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় তাদের কে আটক করা হয়। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সিও লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, সীমান্তে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে ১৯ বিজিবির আওতাধীন সকল সীমান্তে বিজিবি টহল জোরদার করেছে। তারই অংশ হিসেবে সকালে সনাতনপুঞ্জি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ২১ জনকে আটক করে বিজিবি। যাদেরকে পুশইন করা হয়েছে তাদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এর আগে চলতি মাসের ১৪ মে একই উপজেলার আটগ্রাম সিমান্ত দিয়ে ১৬ জনকে পুশ-ইন করে বিএসএফ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com