মঙ্গলবার, ১১:২৪ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

এবার গাড়িতে মিলল ৪৯ লাখ টাকা, ৩ বিধায়ক আটক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২১৫ বার পঠিত

পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী পার্থ-অর্পিতা কাণ্ডের রেশ না কাটতেই আবারও উদ্ধার হলো বিপুল পরিমাণ নগদ টাকা। এবার হাওড়ায় ঝাড়খণ্ডগামী একটি গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ৪৯ লাখ টাকা ও স্বর্ণ। এ ঘটনায় আটক করা হয়েছে ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ককে।

গতকাল শনিবার বিকেলে কলকাতা থেকে ঝাড়খণ্ডগামী একটি গাড়িতে তল্লাশি করে পাওয়া যায় এসব টাকা। আটক তিন কংগ্রেস বিধায়ক রাজেশ কাশ্যপ, নমন দীক্ষিত এবং ইরফান আনসারি।

পুলিশ জানায়, গোপন খবর পেয়ে কলকাতা থেকে ঝাড়খণ্ডগামী একটি তল্লাশি চালানো হয়। বিকেলে হাওড়ার পাঁচলা এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কের রানিহাটি মোড়ের কাছে একটি কালো গাড়িকে থামানো হয়। তখন গাড়িটি তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা। গাড়ি, টাকা এবং বিধায়কদের নিয়ে যাওয়া হয়েছে পাঁচলা থানায়। কোথা থেকে এত টাকা এলো, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে কংগ্রেস বিধায়কদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ বিষয়ে কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, ঝাড়খণ্ডের কংগ্রেস-জেএমএম (ঝাড়খণ্ড মুক্তি মোর্চা) সরকারকে ফেলার জন্য টাকা আনা হচ্ছিল। এটা বিজেপি ‘অপারেশন লোটাস’। মহারাষ্ট্রের পর এবার তাদের লক্ষ্য ঝাড়খণ্ড। আবার এটা ‘গটআপ গেম’-ও হতে পারে। না হলে হঠাৎ করে কেন কংগ্রেস নেতারা ঝাড়খণ্ড থেকে বাংলায় টাকা আনবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com