সোমবার, ০১:৩১ পূর্বাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে মাদক, জুয়া ও চুরির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল; মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর জামিন পেলেন না মেজর (অব.) আখতারুজ্জামান গণতন্ত্র কার্যকরে বিরোধী দলকেও পর্যাপ্ত পরিসর দেওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি একযোগে পুলিশের ২৪ কর্মকর্তা বদলি বাজারে নৈরাজ্যের মধ্যেই ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় আখতারুজ্জামান রিমান্ডে রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর, ছাত্রদল নেতা জিন্নাহ কারাগারে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৩৭৭ বার পঠিত

উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিনগত রাত ৩টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত জামিখ খা উপজেলার সদর ইউনিয়নের পুরাতন বাখরবা গ্রামের বাসিন্দা। তিনি আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নুর পক্ষে নিয়মিত প্রচার প্রচারণায় অংশ নিতেন।

খোঁজ নিয়ে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে জামিখ খা’কে রাস্তার পাশে কুপিয়ে ও পিটিয়ে ফেলে রেখ যান কয়েকজন যুবক। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com