সোমবার, ০৬:১২ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

রোনালদোকে নিয়েই পর্তুগালের দল ঘোষণা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১১১ বার পঠিত

উয়েফা নেশনস লিগের সেমিফাইনালের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ। যেখানে ক্রিস্টিয়ানো রোনালদোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। জার্মানির বিপক্ষে আগামী ৪ জুন মিউনিখে এ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

আল-নাসর ক্লাবের হয়ে সাম্প্রতিক চোটের কারণে কিছু ম্যাচ মিস করেছেন। তবে গুঞ্জন থাকলেও রোনালদো এখন সম্পূর্ণ ফিট এবং জাতীয় দলের হয়ে খেলতে প্রস্তুত। কোচ মার্তিনেজ তার অভিজ্ঞতা এবং নেতৃত্বগুণের জন্য তাকে দলে রেখেছেন।

এদিকে ১৭ বছর বয়সী রদ্রিগো মোরা এফসি পোর্তোর হয়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। তিনি ক্লাবের হয়ে ১০ গোল এবং ৪টি অ্যাসিস্ট করেছেন।

পর্তুগাল ও জার্মানির বিপক্ষে সেমিফাইনাল জয়ী দল ৮ জুন ফাইনালে স্পেন বা ফ্রান্সের বিপক্ষে মুখোমুখি হবে।

পর্তুগাল দল:

গোলরক্ষক: দিয়োগো কস্তা (এফসি পোর্তো), রুই সিলভা (স্পোর্টিং সিপি), জোসে সা (ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স)।

ডিফেন্ডার: দিয়োগো দালোট (ম্যানচেস্টার ইউনাইটেড), নেলসন সেমেদো (ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স), নুনো মেন্ডেস (প্যারিস সাঁ জার্মাঁ), নুনো তাভারেস (এসএস লাজিও), গনসালো ইনাসিও (স্পোর্টিং সিপি), রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি), আন্তোনিও সিলভা (এসএল বেনফিকা), রেনাটো ভেইগা (জুভেন্টাস)

মিডফিল্ডার: ব্রুনো ফার্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড), বার্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি), ভিটিনহা (প্যারিস সাঁ জার্মাঁ), জোয়াও পালিনহা (ফুলহ্যাম), রুবেন নেভেস (আল-হিলাল)

ফরোয়ার্ড: দিয়োগো জোটা (লিভারপুল), গনসালো রামোস (প্যারিস সাঁ জার্মাঁ), রাফায়েল লেয়াও (এসি মিলান), ফ্রান্সিসকো কনসেইসাও (এফসি পোর্তো), ফ্রান্সিসকো ত্রিনকাও (স্পোর্টিং সিপি), রদ্রিগো মোরা (এফসি পোর্তো)।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com