মঙ্গলবার, ০৫:৫৪ পূর্বাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নামবিভ্রাটে ট্রেনে হামলার ঘটনায় আলোচনায় ‘ভুল’ অন্তরা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনও দিন বাংলাদেশের ৩ লাখ রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে মিয়ানমারের স্বীকৃতি পশ্চিমবঙ্গে কংগ্রেসের মুসলিম নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা ১৮০ দিন পূর্তিতে সরকারের কর্মযজ্ঞের ১০ দিক তুলে ধরলেন মাহ্‌দী আমিন প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ সৌদির ক্রাউন প্রিন্সের হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে জাতিকে পথ দেখিয়েছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার হাতুরি পেটা, যুবক হাসপাতালে 

গলায় বেলুন আটকে শিশুর মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১১৪ বার পঠিত

ময়মনসিংহের গফরগাঁওয়ে গলায় বেলুন আটকে ৭ মাসের রাফসা নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ মে) রাত ৮টায় উপজেলার চরআলগী ইউনিয়নের উত্তর নয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। জন্মদিনের উৎসবটি মুহূর্তেই বিষাদে পরিণত হয় । শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শিশুর স্বজনদের সূত্রে জানা যায়, উত্তর নয়াপাড়া গ্রামের রনি মিয়ার বড় ছেলে ইনানের চতুর্থ জন্মদিন ছিল সোমবার। রনি মিয়া তার ছোট কন্যা শিশু রাফসাকে খাটে বসিয়ে বেলুন দিয়ে ঘর সাজানোর কাজ করছিলেন। এ সময় শিশু রাফসা একটি বেলুন মুখে দিলে গলায় আটকে যায়। পরে রনি মিয়া ও পরিবারের লোকজন অনেক চেষ্টা করেও বেলুনটি বের করতে পারেনি । দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ায় পথে শিশুটির মৃত্যু হয়।

জরুরি বিভাগের চিকিৎসক তানিয়া বলেন, শিশুটিকে আমরা মৃত অবস্থায় পেয়েছি । শ্বাসনালীতে বেলুন আটকে যাওয়ায় হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয় ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com