শনিবার, ০১:০০ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ভারতের বিরুদ্ধে অভিযানকে একাত্তরের প্রতিশোধ বললেন শেহবাজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৯৯ বার পঠিত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক যে সামরিক হামলা চালানো হয়েছে, তা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ। বুধবার সীমান্তের পাশে পাশরুর সেনাঘাঁটিতে সেনাদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘তোমরা একাত্তরের বদলা নিয়েছো… এখন পুরো জাতি তোমাদের পাশে আছে।’ খবর দ্য ডনের।

পাহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তানের ভেতরে হামলা চালায়। এর জবাবে পাকিস্তান ‘বুনিয়ান-উন-মারসুস’ নামে পাল্টা হামলা চালায়। শেহবাজ জানান, পাকিস্তানের এই হামলায় ভারতের ২৬টি সামরিক স্থাপনা, বিমানঘাঁটি ও যুদ্ধবিমান লক্ষ্যবস্তু হয়। পাকিস্তান দাবি করছে, তারা একাধিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

শেহবাজ ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আবার হামলা করলে ভারত সবকিছু হারাবে। আমরা যুদ্ধের জন্যও প্রস্তুত, আবার শান্তিপূর্ণ আলোচনার জন্যও। পছন্দ ভারতের।’

তিনি আরও বলেন, পানি আমাদের জন্য ‘রেড লাইন’। যদি আমাদের নীলম-ঝেলম প্রকল্প ধ্বংস হতো, তাহলে আমরা বাগলিহারসহ ভারতের বড় বড় বাঁধ উড়িয়ে দিতাম।

তবে যুদ্ধের সঙ্গে শান্তির কথাও বলেন তিনি। কাশ্মীর ও পানির সমস্যায় আলোচনার প্রস্তাব দিয়ে বলেন, ‘এসো, আগুন নেভাই। বসে কথা বলি।’

জাতিসংঘ মহাসচিবের সঙ্গেও কথা বলেছেন শেহবাজ। তিনি জানান, দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com