শুক্রবার, ০৪:১৪ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত ঢাবি ছাত্র সাম্য

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১০০ বার পঠিত

সিরাজগঞ্জে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিহত মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫)।

গতকাল বুধবার রাত সোয়া ১১টার দিকে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সরাতৈল গ্রামে সরাতৈল মাদ্রাসা মাঠে জানাজা হয়। পরে তাকে দাফন করা হয় পাশের জান্নাতুল বাকি কবরস্থানে মায়ের কবরের পাশে।

এ সময় জানাজায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, বেলকুচি উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেলসহ বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা।

এর আগে রাত ৮টার দিকে ঢাকা থেকে সাম্যর লাশ নিজ বাড়ি সরাতৈলে পৌঁছালে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা কান্নায় ভেঙে পড়েন। শোকে স্তব্ধ হয়ে যায় গোটা গ্রাম। অনেকে ছুটে আসেন সাম্যকে শেষবারের মতো এক নজর দেখতে।

নিহত এই ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য বেলকুচি উপজেলার সরাতৈল গ্রামের ফরহাদ সরদারের ছেলে।

গত মঙ্গলবার রাতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তমঞ্চের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে। এ নিয়ে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে দুর্বৃত্তরা ধারাল অস্ত্র দিয়ে সাম্যকে আঘাত করে পালিয়ে যায়। পরে রাত ১২টার দিকে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com