শনিবার, ০২:২৫ পূর্বাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর ডাকাতি মামলায় ‘সর্দার’সহ দুই আসামি গ্রেপ্তার গৌরনদীতে ১০২ ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার গৌরনদীতে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

যুদ্ধবিরতির মধ্যেই পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার ভারত-পাকিস্তানের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

চলমান যুদ্ধবিরতির মধ্যে পরস্পরের হাইকমিশনের দুই কর্মকর্তাকে পাল্টাপাল্টি বহিষ্কার করেছে ভারত ও পাকিস্তান। তাদের পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ভারত ও পাকিস্তান ছাড়তে বলা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের একজন কর্মীকে ‘পারসোনা নন গ্রাটা’  (অবাঞ্ছিত ব্যক্তি) ঘোষণা করে পাকিস্তান। তার কর্মকাণ্ড কূটনৈতিক মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে উল্লেখ করেছে ইসলামাবাদ।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তান ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তান সরকার ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের একজন কর্মীকে ‘অসঙ্গতিপূর্ণ কার্যকলাপে’ জড়িত থাকার জন্য অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে।’

এর আগে ভারত গুপ্তচরবৃত্তির অভিযোগে নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনে কর্মরত একজন পাকিস্তানি কর্মকর্তাকে বহিষ্কার করে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, ‘ওই কর্মকর্তা ভারতে তার সরকারি মর্যাদার সাথে সঙ্গতিপূর্ণ নয় এমন কার্যকলাপে লিপ্ত ছিলেন এবং তাকে দেশ ত্যাগের জন্য ২৪ ঘণ্টা সময় দেয়া হয়েছে।’

জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে ব্যাপক উত্তেজনা শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় ইতোমধ্যে নিহত হয়েছেন কয়েক ডজন মানুষ। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে সম্প্রতি যুদ্ধবিরতি হলেও এখনও থমথমে অবস্থায় আছে ভারত ও পাকিস্তান।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com